amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দুবাই কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি উদযাপন: দুবাই বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনস্যুলেটে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার সকালে দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দুবাই বিএনপি।

‎​২১শে ফেব্রুয়ারি সকালে দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুর হক মন্জুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী কনস্যুলেট প্রাঙ্গণে সমবেত হন। আরো উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দীন, আহবায়ক কমিটির সদস্য মোঃ শহিদুল্লা, এরশাদ কন্টাক্টার,হামিদুর রহমান,পলাশ,রুবেল,মাহাবুব ও মোঃ বেলাল উদ্দীন। এসময় নেত্রীবৃন্দরা সারীবদ্ধভাবে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

‎শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে মুজিবুর হক মন্জু বলেন, ​”১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় অস্তিত্বের অবিস্মরণীয় ভিত্তি। এই ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের মূল প্রেরণা। প্রবাসের কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝেও আমরা আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে বুকে লালন করি। আজকের এই শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে যে, ভৌগোলিক দূরত্ব থাকলেও আমরা জাতীয় ঐক্যের প্রশ্নে অবিচল।”

​এসময় উপস্থিত নেতা-কর্মীরা প্রবাসের মাটিতেও বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং একুশের অবিনাশী চেতনা ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।