amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের নির্বাচনে পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র

মুক্তকণ্ঠ ডেস্ক:
ডিসেম্বর ১৯, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কারণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না। তবে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ নির্বাচনে লড়াই করবে।

এমন পরিস্থিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি পাকিস্তানের সুষ্ঠু নির্বাচনে সমর্থন দেবে। পাকিস্তানের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না বলেও জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, পাকিস্তানের জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

আগামী ৮ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বানের লক্ষ্যে দ্বিপাক্ষিকতারভিত্তিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে।

ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে কয়েকদিন আগে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান।

আদিলিয়া কারাগারের বাইরে সাংবাদিকদের কাছে আলিমা খান সন্দেহ প্রকাশ করে বলেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না।

সূত্র: জিও নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।