amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ইসলামি আন্দোলনের গণমিছিল ও পথসভা

ডেস্ক নিউজ:
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফটিকছড়িতে গণমিছিল ও পথসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিবিরহাট বাজার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়তে দলীয় প্রতীক ‘হাতপাখা’য় ভোট প্রার্থনা করা হয়।

উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্টেশন এলাকায় আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি এম এম শওকত আলী আযমী। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা খালেদ সুলতানী।

  1. ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসনের প্রার্থী জুলফিকার আলী মান্নান বলেন, “সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। মাদক ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক ফটিকছড়ি গড়তে হলে হাতপাখার বিকল্প নেই।”

পথসভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আমানুল্লাহ আমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জনগণকে একটি রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে ইসলামী আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।