ফটিকছড়িতে একতারা প্রতীক নিয়ে সাইফুদনর্বাচনের বাকি মাত্র আর কিছুদিন। কয়েকদিন ধরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পারছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সুন্নি জোট মনোনীত বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান একতারা প্রতীকের প্রতীকের শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রত্যাশা তুলে ধরে তিনি ভোট প্রার্থনা করছেন।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে প্রচারণা শেষে বাস স্টেশনে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সাইফুদ্দীন মাইজভান্ডারি বলেন, ফটিকছড়িবাসী কোন ব্যাংক লুটকারী এবং স্বাধীনতার বিপক্ষের দলকে ভোট দিবেনা। বিএসপি স্বাধীনতার পক্ষের দল, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একতারায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

