amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুরে নৈতিক এবং মানবিক মানুষরূপে গড়ে উঠতে ধর্মীয় পরীক্ষার আয়োজন

ডেস্ক নিউজ:
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভূজপুর বৌদ্ধ পরিষদ প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন ও শিক্ষা বৃত্তি তহবিল পরিচালনা উপ-পরিষদের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা-২০২৬ সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভূজপুরের ৮টি বিহারের প্রায় ২শতাধিক শিক্ষার্থীরা ৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। নৈতিক এবং মানবিক মানুষরূপে গড়ে উঠতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ বিষয় গুলোর উপর ১০০ নম্বরের এ পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা হলেন- অমৃতানন্দ স্থবির, স্বদেশ বড়ুয়া, শুভজিত বড়ুয়া,  তন্দ্রারাণী বড়ুয়া, ইলা বড়ুয়া, বাপ্পী বড়ুয়া, ঊর্মিলা বড়ুয়া, শাওন বড়ুয়া, রিখা বড়ুয়া। কেন্দ্র মনিটরিং-এর দায়িত্বে ছিলেন- বিজয়ানন্দ থেরো, বোধিশ্রী থেরো, শীলইন্দ্রিয় থেরো। ভূজপুর বৌদ্ধ পরিষদের পক্ষে উপদেষ্টা পরিতোষ বড়ুয়া ও বীরসিন্ধু বড়ুয়া, সভাপতি পরিমল বড়ুয়া, সিনিয়র-সহ সভাপতি মন্টু বিকাশ বড়ুয়া, সহ-সভাপতি সজল বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, অর্থ সম্পাদক বিটু বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক রনি বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক বিধান বড়ুয়া, শিবু বড়ুয়া, জীবন বড়ুয়া লালু, রুবেল বড়ুয়া। পরিচালনা পরিষদের উপস্থিত ছিলেন- পরিষদের সভাপতি রিপন বড়ুয়া, সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়া, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক প্রদীপ বড়ুয়া, সহ-পরিদর্শক অনিক বড়ুয়া প্রমুখ।

পরীক্ষার ৩টি কেন্দ্র গুলো হল:১. ভূজপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ২. হারুয়ালছড়ি ভিক্ষু এইচ সুগতপ্রিয় প্রভাতী বিদ্যালয়, ৩. শোভনছড়ি বৌদ্ধ বিহার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।