amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাদারিপুল প্রিমিয়ার লীগ কতৃক ফুটবল লীগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

মাদারিপুল প্রিমিয়ার লীগ ফুটবল লীগ ২০২৪  এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাদারিপুল প্রিমিয়ার লীগ কতৃক আয়োজনে এ চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাদারিপুল মাঠে ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত  ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা  করেন  velocity of 23 vs covid 19 ফুটবল একাদশ করেন। এতে velocity of 23 কে  ১-০ গোলে পরাজিত করে গোলে বিজয় লাভ করেন covid19 ফুটবল একাদশ চ্যাম্পীয়ন হয়।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য  জননেতা জনাব জসিম উদ্দিন শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত( ০৯ ফেব্রুয়ারি) হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করেন।

উক্ত ফাইনাল খেলায় ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি  জনাব মোঃ নুরুল আমিনরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন   চট্টগ্রাম জেলার ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য  জনাব মোঃ মজিবুর রহমান  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হাটহাজার উপজেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  জনাব জাফর আহমদ।ইউপি সদস্য মনজুর আলম মেম্বার, , দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাফা কামাল, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জানাব মোঃ নুরুল আলম মেম্বার , নাজিম উদ্দিন মিয়াজী, সেলিম মাস্টার, , মোজাম্মেল মেম্বার, রাশেদ মেম্বার,  যুবলীগ নেতা ইমরান হোসেন ইমন,আক্কাস হোসেন শাহ, ছাত্রলীগ নেতা তানভীর শাহ, আদনান আহমেদ চৌধুরী, শাহরিয়া মনির ও ফুটবলপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।