amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হৃদরোগে আক্রান্ত হয়ে ওমান প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

হৃদরোগে আক্রান্ত হয়ে নওফেল বাদশা নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধা ৭ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্টানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯।

নওফেলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গড়দুয়ারা মিন্নাত আলী সারাং এর রাড়ী মোহাম্মদ ফজলুল হকের ছেলে। তিনি ৩ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

তার ভাই নওশাদ আমাদের মুক্তকণ্ঠকে জানান, এক মাস আগে তিনি বিবাহ করেন । প্রবাসীর মৃত্যুর খবর দেশে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেখানকার অনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।