একটি-দু’টি নয়, একসাথে দুর্ঘটনার কবলে পড়লো দুই শতাধিক গাড়ি । এমন ঘটনার সাক্ষী হয়েছে চীনের ঝেংঝৌ শহর। এ ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর সিএনএন এর।
বুধবার (২৮ ডিসেম্বর) চীনের ইয়েলো নদীর ওপর একটি সেতুতে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। অন্যদিকে বরফ জমে রাস্তাঘাটও পিচ্ছিল হয়ে গিয়েছিল। এর ফলে বিপরীতমুখী একাধিক গাড়ির মধ্যে হয় সংঘর্ষ। এরপর সামনে থাকা একের পর এক যানবাহনে লাগতে থাকে ধাক্কা। একে অপরের ওপর উঠে যায় কিছু গাড়ি।
দেশটির আবহাওয়া বিভাগ জানায়, কুয়াশার তীব্রতায় ২০০ মিটারের নিচে নেমে আসে দৃষ্টিসীমা। সেকারণেই হয় এমন দুর্ঘটনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

