amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে হাটহাজারী সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা এবং বাংলাদেশ-আমিরাতের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান ও হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসন, ভিসা প্রক্রিয়া দ্রুত চালুর প্রত্যাশা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও বিষয় তুলে ধরেন এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ কনসাল জেনারেল রাশেদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং বাংলাদেশি কমিউনিটির সামগ্রিক বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এস আসাদ নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক মনজু, সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, সাইফুল্লাহ চৌধুরী ও মোহাম্মদ মোরশেদ জামান চৌধুরী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জবরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ ইরফান।

প্রবাসীদের প্রত্যাশা, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হলে ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনসহ প্রবাসীদের সার্বিক কল্যাণে ইতিবাচক অগ্রগতি আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।