amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হযরত গাউছুল আজম মুনিরী (রা) সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম রাউজানস্থ কাগতিয়া মাইজপাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমাজের অতীতের বিভিন্ন স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, যখন পবিত্র রমজান শরীফ আসত তখন খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু সাহরীর সময় হলে ঘন্টা বাজিয়ে এলাকাবাসীকে জাগিয়ে দিতেন।

মসজিদে যাওয়ার পথে ‘সালাত’ ‘সালাত’ ধ্বনিতে এলাকাবাসীকে জামায়াতে নামাজ আদায়ের আহবান করতেন। সমাজের গরীব দু:খি মানুষের অভাব অনটনের কথা অলৌকিকভাবে জেনে যেতেন এবং তাৎক্ষনিক তাদের ঘরে অর্থ-সামগ্রী পৌছে দিতেন। চলাচলের পথে সমাজের কোন মানুষ যদি কষ্টদায়ক কোন বস্তু ভুলে ফেলে দিতেন তখন হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু তা নিজ হাত মোবারকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিতেন।

এ যেন রাসূলে পাক (দ.) এর হারিয়ে যাওয়া সুন্নাত পুন: প্রতিষ্ঠার বাস্তব নমুনা। এ মহান মনীষীর প্রতিষ্ঠিত দ্বিনি প্রতিষ্ঠান কাগতিয়া মাদরাসায় যাওয়ার পথে কোন মহিলা পাশ দিয়ে যেতে দেখলে তৎক্ষণাত সাথে থাকা ছাতা দিয়ে নিজেকে ঢেকে নিতেন।

গতকাল (২২ মার্চ) রবিবার কাগতিয়া মাইজপাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গনে হযরত গাউছুল আজম মুনিরী রাদিআল্লাহু আনহু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এলাকার নবীন প্রবীণ ও সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিষদের সভাপতি মুহাম্মদ নুরুচ্ছাপার সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় বর্তমান বিশ্বের কালজয়ী মহাপুরুষ, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত গাউছুল আজম রাদিআল্লাহু আনহুর স্মৃতিচারণ করে আগত নেতৃবৃন্দরা আবেগঘন বক্তব্য রাখেন এবং তুলে ধরেন এ মহান মনীষীর সাথে সুখ দুঃখ আনন্দ বেদনার স্মৃতিবিজড়িত নানান বিরল স্মৃতি। যা সমাজের প্রতি এই মহান মনীষীর পরম মায়া-মমত্ববোধ-সহমর্মীতাসহ উনার তাকওয়া বা খোদাভীতির এক বাস্তব উদাহরণ।
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সমাজের দূর দূরান্তে অবস্থিত বিভিন্নস্তরের এলাকাবাসীকে সাথে নিয়ে সুন্দর এ আয়োজনের জন্য আগত এলাকাবাসীরা পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

পুনর্মিলনীতে আরও গুরুত্বর্পূণ বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মুহাম্মদ নুরুচ্ছাপা, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ হারুন চৌধুরী, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হারুন, মুহাম্মদ আবদুল আজিজ, মৌলানা মুহাম্মদ জাকের, মৌলানা মুহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

মুহাম্মদ সাইফুল ইসলাম ও মুহাম্মদ এহসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দসহ দেশ বিদেশের বিভিন্ন অঙ্গনে কর্মরত এলাকার কৃতি সন্তানরা এ মিলনমেলায় উপস্থিত ছিলেন। এতে মিলাদ কিয়াম শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।