amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জেজেডিএ- এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
মার্চ ১১, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেজেডিএ -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ [বুধবার], ফটিকছড়ি সদরের বিবিরহাটে নাম -এ এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: জাহেদ চৌধুরী, জেএম তাওহিদ হোসেন, সাংবাদিক ইকবাল হোসেন মঞ্জু, আবু মনছুর, আব্দুল মান্নান, বরুণ আচার্য্য বলাই, রবিউল হোসেন, ইফতেখার উদ্দিন, সাইফুল ইসলাম, নাজমুল তারেক। এসময় মাওলানা মাহবুবুল আলম, নুরুল আবছার নুরী, বেলাল উদ্দিন, মহিন উদ্দিন, ইয়াছিন, জমির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইফতারের আগে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার নুরী।

উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সাধারণ সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আগামিকাল (বৃহস্পতিবার) সংগঠনটির উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।