ময়মনসিংহের ভালুকায় প্রতারণা ও প্রভাব খাটিয়ে জমি দখল করে একটি কোম্পানির কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহবায়ক মোর্শেদ আলমের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো.নজরুল ইসলাম।শনিবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো.নজরুল ইসলাম জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মৌজায় ৬৭ নম্বর দাগে ৯৪ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৩ যুগ ধরে ভোগদখলে রয়েছেন।
কিন্তু ৫ ই আগস্টে সরকার পতনের পর মোর্শেদ আলম কোম্পানির কাছে জমি বিক্রি করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর থেকে সকল কাগজপত্র নিয়ে প্রতারনার মাধ্যমে জোরপূর্বক ঐ জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জমির প্রকৃত মালিকানা,দখল ও হস্তান্তরের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

