amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে শ্রেষ্ঠ সমবায়ী হারুয়ালছড়ির চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ৯, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সমবায় সমিতিগুলোকে কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা করতে সরকারি খাসজমি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। একই সঙ্গে নারী সমবায় সমিতি নিবন্ধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমবায় খাত থেকে সরকারের রাজস্ব আয় আরও বাড়াতে সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

রোববার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘করব সমবায়, গড়ব দেশ – সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি র‍্যালী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এম. এ. শহিদ ভূঁঞা। শিক্ষিকা পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় এবং সহকারী পরিদর্শক আব্দুল মান্নান ও জেবল হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী এবং জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিনসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা। 

অনুষ্ঠানে সরকারি কোষাগারে রাজস্ব জমা প্রদানকারী আটটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের শ্রেষ্ঠ সমবায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।