amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ রোপন

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ২৭, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

“এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে সরকারের অগ্রাধিকার কর্মসূচি হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় ভূজপুর থানা সংলগ্ন এলাকায় একর্মসূচী উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এইচ. শাহাজাহান চৌধুরী শিপন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং ফটিকছড়ি উত্তর উপজেলার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ গাছ রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উত্তর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য, ভূজপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আরিফ, ইউপি সদস্য শেখ মাওলানা ইব্রাহিম, মোহাম্মদ লোকমান হোসেন মেম্বার, মোহাম্মদ হেলাল উদ্দিন মেম্বার ও মোহাম্মদ গুরা মিয়া মেম্বার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খাতুন ও বেবি মেম্বার, রূপসি বণিক অন্তরা, ভূজপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন বাবর, মোহাম্মদ বখতিয়ার তালুকদার, মোহাম্মদ ইব্রাহিম মুন্সি, মোহাম্মদ আব্দুল মুনাফ, মীর মোহাম্মদ নেজাম উদ্দিন ও লুতু দফাদারসহ বিভিন্ন স্কুল মাদ্রাসা ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।