amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ৭, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শওকত উল্লাহ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।

সভাপতির বক্তব্যে সওকত উল্লাহ চৌধুরী বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনা এবং দেশপ্রেমের শিক্ষা দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সরোয়ার হোসাইন, ইদ্রিস মিয়া ইলিয়াস, শহিদুল আজম চেয়ারম্যান, একরামুল হক বাবুল, জাহেদ মেম্বার, নাজিম উদ্দিন, আবুল কাশেম মেম্বার, নজরুল ইসলাম, হান্নান চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এমরান, মাওলানা নুরু, নুরুল আফসার চৌধুরী, মো. কামাল উদ্দিন, শামসুল আলম সিকদার, জসিম উদ্দীন, সিজারুল ইসলাম, নাছির উদ্দিন, নুরুল আমিন আজাদ, ইলিয়াস সিকদার, জহির উদ্দিন বাবর, নাছির শিকদার, মাহমুদুল হাসান দিলু, মাইন উল্লাহ উজ্জ্বল, ইব্রাহিম বিজয়, নাঈম উদ্দিন, শহিদুল ইসলাম, সাগর চৌধুরী, সফিউল আলম শফি, মোহাম্মদ ইকবাল, এডভোকেট আতিক,ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না ও একরাম চৌধুরী হেলাল খান, মোহাম্মদ কাজলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ফটিকছড়ির বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।