amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমিনুল ইসলাম দিলদারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

লিমা আক্তার, ভালুকা প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিলদারের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা কলেজ মাঠে গিয়ে আলোচনায় মিলিত হয়। এতে যুবদলের নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ভালুকার রাজপথ।এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্যে আমিনুল ইসলাম দিলদার জানান, বিএনপিকে অগ্রযাত্রা শক্তিশালী করতে যুবদল সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তার স্বপ্ন বাস্তবায়নে যুবদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। শোভাযাত্রা ই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।