amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের নতুন সভাপতি সামিউল, সাধারণ সম্পাদক মোজাহিদুল

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৭, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীরস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সামিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাহিদুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও অর্থবিষয়ক সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম এবং অর্থবিষয়ক সম্পাদক ফাতেউল বারী। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৭ সাল পর্যন্ত এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভোট, ভালোবাসা ও দোয়ায় তিনি এ দায়িত্ব পেয়েছেন। সংগঠনের দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন তিনি। তিতুমীর কলেজে ভর্তি হতে আসা দিনাজপুরের কোনো শিক্ষার্থী যেন নিজেকে একা মনে না করেন, সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

অন্যদিকে, সভাপতি সামিউল ইসলাম বলেন, তাঁর প্রতি রাখা আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন। সংগঠনকে দিনাজপুরের শিক্ষার্থীদের একটি পরিবার হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাধারণ সম্পাদকসহ পুরো কমিটিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংগঠনটি দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজে অধ্যয়নরত দিনাজপুরের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিবছর নবীন শিক্ষার্থীদের বরণ, কলেজে ভর্তি-ইচ্ছুকদের সহায়তায় হেল্প ডেস্ক পরিচালনা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে সংগঠনটির।

এ ছাড়া ভর্তি পরীক্ষার সময় দিনাজপুর থেকে আসা পরীক্ষার্থীদের সহযোগিতা, উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমও পরিচালনা করে সংগঠনটি। প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটের সময় অসহায় মানুষের সহায়তায়ও এগিয়ে আসে তারা।

নতুন কমিটির নেতারা জানিয়েছেন, শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যমান কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, সামাজিক ও মানবিক উদ্যোগ সম্প্রসারণে কাজ করবেন তাঁরা। এ জন্য সংগঠনের সব সদস্য ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত নেতৃত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।