amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৯, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবামূলক কার্যক্রম ও ভক্তিগীতি ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী প্রকাশ মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.জি.আ.)-এর শুভ আগমন দিবস স্মরণে ও সূর্যগিরি আশ্রম শাখার মহান দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাখার সভাপতি বাবু রুবেল শীলের সভাপতিত্বে ও ধীমান দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক বাবু সমীর কান্তি দাশ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসুল আজম মাইজভাণ্ডারী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. লায়ন বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার দিদারুল আলম ও মোহাম্মদ আলাউদ্দিন এবং ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল ও তানজিম আহম্মদ।

আলোচনা সভা শেষে মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরপর মাইজভাণ্ডারী মরমী শিল্পী সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন কাওয়ালী ও তাঁর বাদক দলের পরিবেশনায় মনোজ্ঞ ভক্তিগীতি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শাখা কমিটির নেতৃবৃন্দ ও সদস্য, শিক্ষার্থী এবং আশ্রমের ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন। আলোচনা, মানবসেবা ও ভক্তিগীতির মধ্য দিয়ে এক ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।