amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে মহাষষ্ঠীর দিনে পূজার পূর্ব প্রস্তুতি পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ১৬, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সংসদীয় এলাকার পাইন্দং সূর্যগিরি আশ্রম, ভুজপুরের খৈয়া চা-বাগান, আছিয়া চা-বাগানসহ একাধিক পূজামণ্ডপ পূর্ব পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর। এ সময় তিনি পূজারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, কেউ যেন কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সরোয়ার আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি।” অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী,  ওসমান চৌধুরী, বরুণ কুমার আচার্য্য বলাই, আবু আজম তালুকদার, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এরপর সংসদ সদস্য সরোয়ার আলমগীর পঞ্চবটি চা-বাগানে সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পূজারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে লুট হওয়া টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।