amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে বশেফমুবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
ডিসেম্বর ১৭, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
পরে তিনি ফাতেহা পাঠ ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ‘৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনায় প্রার্থনা করেন।
এ সময় বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ ছয় বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান মন্তব্য বইতে লিখে স্বাক্ষর করেন। ঘুরে দেখেন বঙ্গবন্ধু জাদুঘরও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।