সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ দানে,
দিয়েছে আমায় উপহার।
পূর্ণতা পেয়েছে জীবন,
তুমি জীবনের অলংকার।
নিবিড় যত্নে উঠেছো বেড়ে,
আমার বুকের ধন ,
তোমার জন্য ব্যাকুল থাকে আমার সারা মন।
ধীরে ধীরে এখন তুমি,
অষ্টাদশী কন্যা ।
তোমার যত্ন আমার বুকে,
বয় যে খুশির বন্যা।
সকাল হলে ঘুম ভাঙিয়ে,
আমায় ডেকে বলো।
ওঠো আম্মু জলদি করে,
নাস্তা রেডি চলো।
ঘর কন্ন্যার কাজে আমায় ,
হাত বাড়িয়ে দাও ।
নিপুণ হাতে নিজের মত,
সব গুছিয়ে নাও।
সময় মত খাওয়া বিশ্রাম, তোমার আর্জি যত।
বুলিয়ে দেয় মধুর পরশ,
মিটে সকল ক্ষত।
একটু খানি অসুস্থতায়,
তোমায় ভীষণ ভাবনা ।
নিজের থেকেই ঠিক করে নাও, আজ কলেজে যাবে না।
ধন্য তোমায় পেটে ধরে,
মনের খুশির বন্যা।
তুমি আমার মনের মত,
গুণবতী কন্যা।
মাঝে মাঝে উদাসীনতায়,
ভাবি মনে মনে ।
পরের ঘরে বিদায় দিয়ে,
থাকবো কেমনে?
খোদার তরে দু ‘হাত তুলে,
এই মিনতি করি ।
সদা সুখী হয়গো যেন ,
সারা জীবন ভরি।

