amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে পুলিশের পৃথক অভিযানে আওয়ামীলীগের নেতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা, মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি ও পুলিশ আইনে দায়ের করা মামলার একজনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রামগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল কাজী । তিনি উত্তর শ্যামপুর এলাকার বাসিন্দা।

এ ছাড়া রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার জাহাঙ্গীর হোসেন নামের একজনকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি ছানাউল্লা প্রকাশ মজিব উল্যা (এবং পুলিশ আইনের ৩৪ ধারায় সাকিব নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রামগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।