খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতিষ্ঠিত অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এবং এলবিয়ন ল্যাবরেটরীজ লিমিটেড এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দিন আজ (২৪ নভেম্বর) মঙ্গলবার ভোর ৫.৩০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের নামাজে জানাযা আজ বাদে আসর সীতাকুণ্ড দক্ষিণ রহমতনগরে অনুষ্ঠিত হবে ।
মরহুমের জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ গভীরভাবে শোকাহত এবং মহান আল্লাহর দরবারে প্রিয় রাসূল (দ.) এবং খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ওসিলায় মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

