amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ

ঝুলন দত্ত, কাপ্তাই
সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 আক্রান্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কেপিএম কয়লার ডিপু শ্রীমদ ভাগবত সংঘ এবং কাপ্তাই সনাতনী সম্প্রদায়।

রবিবার  (১ সেপ্টেম্বর )  দুপুর ১  টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার  ৪ নং ভুজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের পোদ্দার পাড়া, ৭ নং ওয়ার্ডের শীলপাড়া রঙ্গীপাড়া ও নাথ পাড়া, ৮ নং ওয়ার্ডের আমতলী মুসলিম পাড়া,  এলাকার ৪০ টি পরিবারকে নগদ  অর্থ সহায়তা  তুলে দেওয়া হয়।

 এসময় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য,  কাপ্তাই প্রেসক্লাব সাধারণ  সম্পাদক ঝুলন দত্ত, ফটিকছড়ি উপজেলা দৈনিক  আজাদী ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো: জীপন উদ্দীন, কাপ্তাই শ্রীমদ ভাগবত সংঘের অর্থ সম্পাদক শিশির মল্লিক  রুবেল, জেএইচপি কাপ্তাই উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আশুতোষ মল্লিক, ভাগবত সংঘের সহ সাধারণ সম্পাদক সুজন দাশ, কেপিএম কয়লার ডিপু সনাতনী সম্প্রদায়ের সমাজকল্যান সংগঠনের আহবায়ক মনতোষ মল্লিক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সুমন দাশ,  কাপ্তাই ছাত্র সমাজের প্রতিনিধি পল্লব মল্লিক,

ভুজপুর নিবাসী মো: মানিক ও রাজীব কর্মকার উপস্থিত ছিলেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।