amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মানুষে মানুষে ভালোবাসা ও মৈত্রীর মাধ্যমেই বিশ্বে স্থায়ী শান্তি সম্ভব: চতুর্দশ সংঘরাজ

নিজস্ব প্রতিবেদক:
মার্চ ২৮, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, চতুর্দশ সংঘরাজ, বিচিত্র ধর্মকথিক ও শাসনস্তম্ভপরম ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির বলেছেন, মানুষের মাঝে প্রকৃত সুখ ও শান্তি তখনই ফিরে আসবে যখন আমরা একে অপরকে ভালোবাসতে শিখব। জগতের সকল প্রাণীর প্রতি মৈত্রী ও অহিংসার ভাব পোষণ করাই হলো মানবধর্মের মূল শিক্ষা।

সম্প্রতি ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারের বিশিষ্ট উপাসক বাবু যতীন্দ্র বড়ুয়ার পরিবারের আয়োজনে হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার-এর ধর্মপ্রাণ উপাসক, ভেষজ চিকিৎসক, ব্রহ্মতুল্য পিতা প্রয়াত যোগেন্দ্র লাল বড়ুয়া ও পুণ্যশীলা উপাসিকা, মমতাময়ী মাতা প্রয়াত টুরী বালা বড়ুয়া, ছিলোনীয়া (জানারখীল) নিবাসী শ্বশুর প্রয়াত শচীন্দ্র লাল বড়ুয়া ও শাশুড়ি প্রয়াত সুমতি বড়ুয়া এবং লাঠিছড়ি নিবাসী (স্বজন) প্রয়াত বিভূতি বড়ুয়া ও তৎসহধর্মিনী প্রয়াত মলিনা বড়ুয়া সহ পরলোকগত জ্ঞাতিবর্গের নির্বাণ সুখ-শান্তি এবং সকলের ধর্মময় নিরোগ দীর্ঘায়ু কামনায় দু’দিন ব্যাপী আয়োজিত এক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহামান্য সংঘরাজ বলেন, “আজকের অশান্ত পৃথিবীতে মানুষের মনে সুখের বড় অভাব। আমরা কেবল জাগতিক মোহে অন্ধ হয়ে ছুটছি, কিন্তু হৃদয়ের শান্তি খুঁজে পাচ্ছি না। বুদ্ধের অমৃতবাণী অনুযায়ী, ঘৃণা দিয়ে কখনো ঘৃণা জয় করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই একে জয় করতে হয়।” তিনি উল্লেখ করেন যে, ব্যক্তিগত জীবনে সুখ পেতে হলে মনের সংকীর্ণতা দূর করে অন্যের প্রতি দয়া ও মায়া প্রদর্শন করা অপরিহার্য।

মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হিংসা ও বিভেদ সমাজকে কেবল অন্ধকারের দিকে নিয়ে যায়। আমাদের প্রত্যেকের উচিত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানো। মানুষে মানুষে ভালোবাসা বৃদ্ধি পেলেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”

উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে এই মহান মনীষা বলেন, শীল ও বিনয় পালনের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করতে হবে। শাসনস্তম্ভ হিসেবে তিনি বৌদ্ধ ভিক্ষু ও দায়ক-দায়িকাদের শাসন ও ধর্মের পবিত্রতা রক্ষায় আরও বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দেন। তাঁর সুমধুর ধর্মদেশনা ও শান্তিময় বাণীতে উপস্থিত শত শত ভক্ত ও অনুরাগী মুগ্ধ হন।

হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও সমাজ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি, বাবু রিপন বড়ুয়ার একমাত্র সন্তান নিরব_বড়ুয়া এবং  অপর দুইজন প্রত্যয় বড়ুয়া,  প্রান্ত বড়ুয়াসহ মোট তিনজন কূলপুত্র  শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করা হয়। এদিন গহিরা জেতবনারাম বিহার’র বিহারাধিপতি, ত্রিপিটক অনুবাদ, গ্রন্থ প্রণেতা বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাথেরো সহ ভিক্ষু সংঘ কর্তৃক  নবরত্ন সূত্রপাঠ শ্রবণ, বৈকালিক সংঘদান এবং সদ্ধর্মদেশনা এবং গ্রামবাসীসহ অথিতিদের নৈশভোজ গ্রহণ। পরে কীর্তনীয়া নয়ন বড়ুয়া, হোয়ারাপাড়া এবং কীর্তণীয়া নয়ন বড়ুয়া(মুন্না) গহিরা’র পরিবেশনায়  বুদ্ধ সংকীর্তন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন মঙ্গলবার প্রাজ্ঞ-পন্ডিত ভিক্ষুসংঘের উপস্থিতিতে বুদ্ধ প্রতিবিম্ব দান,অষ্ট-পরিস্কার সহ সংঘদান এবং মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল’র সভাপতি, হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতি’র উপ-সংঘনায়ক, মির্জাপুর গৌতমাশ্রম বিহার ও পালি ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাস্থবির। মুখ্য আলোচক ছিলেন- চট্টগ্রাম-মিরসরাই-সীতাকুণ্ড আঞ্চলিক বৌদ্ধ ভিক্ষু সমিতি’র সভাপতি, দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বহু গ্রন্থপ্রণেতা, ত্রিপিটক বিশারদ ভদন্ত ড. ধর্মকীর্তি মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র নবনির্বাচিত মহাসচিব, পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহার’র অধ্যক্ষ, সদ্ধর্মকোবিদ ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির ।

এছাড়া উপস্থিত ছিলেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবির, ভদন্ত ড.বুদ্ধপাল মহাস্থবির, ভদন্ত বিজয়ানন্দ স্থবির, ভদন্ত প্রজ্ঞাতিলক স্থবির, ভদন্ত সুমনজ্যোতি স্থবির, তদন্ত উপতিষ্য মিত্র স্থবির,ভদন্ত সংঘকীর্তি স্থবির,ভদন্ত কুলবংশ ভিক্ষু,ভদন্ত শীলজ্যোতি ভিক্ষু,ভদন্ত জ্ঞানকীর্তি ভিক্ষু,ভদন্ত প্রজ্ঞাকীর্তি ভিক্ষু, ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু,এবং ভদন্ত সত্যানন্দ ভিক্ষু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিশ্রী ভিক্ষু।

উক্ত অনুষ্ঠানে হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও সমাজ পরিচালনা কমিটি, হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যান সমিতি,  ভুজপুর বৌদ্ধ পরিষদ, ভূজপুর প্রভাতী শিক্ষা নিকেতন ও শিক্ষা বৃত্তি তহবিল পরিচালনা উপ-পরিষদ, শীল মৈত্রী পরিষদ,বৌদ্ধ শাসন উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন গ্রাম হতে আগত সদ্ধর্মানুরাগী আত্মীয়-স্বজন এবং সমাজ ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির ভূজপুর প্রভাতী শিক্ষা নিকেতন ও শিক্ষা বৃত্তি তহবিল কতৃক পরিচালিত বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা-২০২৬ইং এর ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে দেশ ও বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করা হয়। সভায় দেশের বিশিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।