amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুর প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক ও মিলনমেলা অনুষ্টিত

ডেস্ক নিউজ
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের মুশরিফ পার্কে মোহাম্মদপুরের প্রবাসীরা একত্রিত হলেন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে।২রা ডিসেম্বর, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মনোরম মুশরিফ পার্ক মুখরিত হয়ে উঠেছিল এক মহামিলনমেলায়। আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের সকল প্রবাসীদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করে ‘মোহাম্মদপুর প্রবাসী ঐক্য পরিষদ।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে মোহাম্মদপুরের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করেন। দিনটি ছিল প্রবাসীদের জন্য এক অনন্দমুখর ও উৎসবময় মুহূর্ত। মিলনমেলা শুরু হয় পরিচয় পর্বের মধ্য দিয়ে, যা দীর্ঘদিনের বিচ্ছিন্ন প্রবাসীদের মধ্যে নতুন করে চেনা-জানার সুযোগ তৈরি করে দেয়।সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে, প্রবাসীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণ করেন।

মোহাম্মদ শাহনেওয়াজের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে মোহাম্মদ সাইফুল আলম, সংগঠনের লক্ষ্য ও অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।বিভিন্ন খাতে ব্যয়ের স্বচ্ছতা, পরিচালনা প্রক্রিয়া ও হোয়াটসঅ্যাপ গ্রুপের নিয়মনীতি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আরিফুল হোসাইন। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জাহেদ হোসেন চৌধুরী জাকের, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আজিজ, শহিদুল আলম, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ রুবেল প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে সংগঠনের নতুন লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। প্রবাসে থাকা সত্ত্বেও এ ধরনের মিলনমেলার আয়োজন প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আয়োজনের মাধ্যমে প্রবাসীরা একে অপরের পাশে থাকার এবং সুখে-দুঃখে ভাগীদার হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।