amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক পর্যায়ে নিটারের শিরোপা

ক্যাম্পাস প্রতিনিধি::
জুলাই ২৯, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

“Technoxian-2023” এ “ফাস্টেস্ট লাইন ফলোয়িং (FLF)” বিভাগে ২য় রানার্স আপ পজিশন অর্জন করেছে নিটারের দল। উল্লেখ্য, এই সেগমেন্টে বাংলাদেশ এই প্রথম কোনো পদক ও অবস্থান অর্জন করেছে।

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ বা নিটারের ইইই বিভাগের দল জিনার ডায়োড এবছর আন্তর্জাতিক কন্টেস্ট টেকনোজিয়ান-২০২৩ এ অংশ নেয়। সেখানে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করে দলটি।

এই বছর, 20 টি দেশের প্রায় 1,500 টি দল “Technoxian-2023” প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে এফএলএফ সেগমেন্টে ৮টি দেশের মোট ১৯৮টি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।

নিটারে বেশ আগে থেকে রোবটিক্স নিয়ে কাজ শুরু করলেও তা আলোর মুখ দেখেনি। তবে এবার বাংলাদেশ থেকে এই সেগমেন্টে এসে বাজিমাত করে জিনার ডায়োড নামের এই দলটি। নিটারের ঈর্ষা জাগনীয় সাফল্যে নিটারের শিক্ষার্থী থেকে শিক্ষকমহল সবাই খুবই উচ্ছ্বসিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।