amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে ছেলের বিরুদ্ধে পিতার মানব বন্ধন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ৮, ২০২৩ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাবাকে মানসিক হয়রানির অভিযোগে ছেলের বিরুদ্ধে পিতার মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকাবাসী অংশ নেন।

শনিবার (৭ জানুয়ারী) বিকাল তিন টার দিকে বাঁশ ঘাটা সড়কে ছৈয়দ আলম মার্কেটের সামনে এই মানব বন্ধন আয়োজন করেছে পিতা ছৈয়দ আলম।

জানা যায়, বর্ণিত উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম কে তার অবাধ্য পুত্র আমান উল্লাহ দীর্ঘদিন ধরে জনসম্মুখে অশ্লীল ভাষায় গালি গালাজ ও মানসিক হয়রানি করে আসচ্ছেন।সেই পুত্র স্থানীয় বিচার সালিশ মানে না।

পিতার অসুস্থতার সুযোগ কাজে লাগিয়ে প্রতারণা পূর্বক জাল জালিয়াতির মাধ্যমে অপরাপর পুত্র- কন্যদের বঞ্চিত করে ভূয়া হেবা দলিল সৃজন করেন।বিষয়টি জানতে পেরে ছেলে আমান উল্লাহর বিরুদ্ধে কক্সবাজার জেলা জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন পিতা ছৈয়দ আলম। যার(মামলা নং ২১২/১৪ )(১০৯৫/২১)।

বর্তমানে উক্ত মামলা সিনিয়র সহকারী জজ আদালতে বিচারধীন ও নিষেধাজ্ঞা শুনানীর জন্য আগামী ২৩ জানুয়ারী ২৩ ইং তারিখে দিন ধার্য করা হয়েছে।

কিন্তু আমার অবাধ্য ছেলে আমান উল্লাহ বিচারাধীন মামলায় দখল প্রমাণ করতে না পেরে আমার দোকানগৃহ /ছৈয়দ আলম মার্কেটের সাইনবোর্ড ভাংচুর করে সরিয়ে ফেলে ও আমার চুক্তিবদ্ধ দোকান ভাড়াটিয়াগণকে দোকানের ভাড়া দিতে হুমকি দিচ্ছে। তার জাল দলিল প্রমাণ ও বে-দখল হওয়াকে কেন্দ্র করে দেওয়ানি মামলা উঠিয়ে নিতে আমাকে প্রাণনাশের হুমকিসহ আমার দোকানগৃহ ভাংচুর ও দখল করার হুমকি দিয়ে আসচ্ছে।

আমার অবাধ্য সন্তান আমান উল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিচারাধীন থাকার কারণে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমার দোকান বা মার্কেট রাতের আধারে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যেন জবর দখল ও দোকান ভাড়াটিয়াগণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে না পারে।
বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীসহ ভুক্তভোগী পিতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।