কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ঈদগাঁওতের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় লাইসেন্স বিহীন অবৈধভাবে করাত কল পরিচালনা করায় দুটি করাত কলকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। করাত কল দুইটি থেকে দুইজনকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়।
বাজারের ডিসি রোডের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন স্থানে এবং বঙ্কিম বাজারের দক্ষিণ পাশে স’মিলে এ অভিযান চালানো হয়।
অন্যদিকে একই দিন রেজিষ্ট্রেশন ও লাইসেন্স বিহীন গাড়ি চালনার অপরাধে একটি ডাম্পার গাড়িকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযান দুটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। এ সময় উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জের রেঞ্জ ও বন কর্মকর্তা, বন কর্মচারী ও ঈদগাঁও থানার পুলিশ দল উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

