তীব্র শীতে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরন করলেন হাফিজুর রহমান দিপু,স্থানীয় সূত্রে জনা যায় দিপু নড়াইলের নড়াগাতি থানা যুবলীগের যুগ্ন আহব্বায়ক ও একজন পরোপকারী এবং ভাল মনের মানুষ।
১১জানুয়ারি রোজ বুধবার বিকাল ৫ টায় কালিয়া উপজেলার কালিনগর তার নিজ গ্রামে,অসহায় ও দুস্থ ১৫০ পরিবারের মাঝে তিনি এই কম্বল বিতরন করেন।কম্বল বিতরনের বিষয়ে তিনি জানান,৬ জানুয়ারি তিনি ৫০ পরিবারের মাঝে কম্বল বিতরন করি,যার দরুন কলাবাড়িয়া ইউনিয়ন এবং বিভিন্ন যায়গা থেকে আমার অসহায় মানুষ আসতে থাকে এবং তাদের অসহায়ত্বের কথা জানায়।যার কারনে আমার মেজ চাচা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এবং আমেরিকা প্রবাসী ভূইয়া দাউদ আহম্মেদ এর নির্দেশনায় এই কম্বল বিতরন করছি,তাছাড়া ২৭/১২/২০২২ এ মাননীয় সংসদ সদস্য নড়াইল ১ তিনি ৩০ টি কম্বল দেন,যেটি আমি এবং কাজী জাহিদুল ইসলাম বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষ দেখে তাদের মাঝে বিতরন করি।এ সময়ে উপস্থিত ছিলেন কাজী জাহিদুল ইসলাম,সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃআলি শেখ,সাধারন সম্পাদক ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ,মোঃশফিকুল ইসলাম ফকির সাধারন সম্পাদক, কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগ।এছাড়াও উপস্থিত
ছিলেন খান মিয়া শেখ এলাকাবাসি,মুস্তাইন শেখ,যুবলীগ কর্মী ভুইয়া মিরাজুল ইসলাম প্রমুখ।তারা সকলেই তার এই মহতি কাজে বেজায় খুশি বলে জানান।

