amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সুপার মামুনের পক্ষে শীতবস্ত্র বিতরণ

মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধিঃ
জানুয়ারি ২০, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়ার সন্তান চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে রাজাপুরের সংগীত শিল্পীদেরসহ বিভিন্ন স্থানের ৩ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। আজ শুক্রবার (২০জানুয়ারী) সকালে উপজেলার পূর্ব রাজাপুর ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এ কম্বল বিতরনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের মাঝে কম্বল বিতরন করা হয়।

এ সময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পিতা মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক ওসি মনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ ও সমাজসেবক শাহ জাহান মোল্লা, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সহ সভাপতি আলমগীর শরীফ, গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপ্পি, ইউপি সদস্য ও কন্ঠশিল্পী ছালাম আলমগীর, ইউপি সদস্য মরিয়ম বেগম, ছালমা যুব সংস্থার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক ওসি মনোয়ার হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তার সংগঠনের পক্ষ থেকে এবং এসপি মামুনের সার্বিক সহযোগিতায় ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল, ২ শতাধিক পরিবারে জ্যাকেট ও ২ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের কানটুপি বিতরন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।