amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে সরিষার জমি থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জানুয়ারি ১৩, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ক্ষেতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শুক্রবার উপজেলার কাথম (পুইয়াগাড়ী) এলাকা থেকে দুপুর দেড়টার দিকে এ নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ

পুলিশ জানান, নিহত নারীর আনুমানিক ২৪ বছর। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে সরিষার ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। ওই নারীর দুই হাতে মেহেদী দেয়া আছে। এছাড়া তার শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।