amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ববিতে হাতে বালতি ও বৃষ্টির অপেক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ 

মোশাহিদ আনছারী, ববি প্রতিনিধি::
আগস্ট ৪, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হলে নিয়মিত পানি থাকেনা বলে জানান শিক্ষ। প্রায় দুর্ভোগ পোহাতে হয় আবাসিক শিক্ষার্থীদের। আজ শুক্রবার তার ব্যতিক্রম হয়নি। অনেকে পানির সমস্যার কারণে গোসল করতে পারেনি।ফলে,বালতি নিয়ে বঙ্গবন্ধু হলের ছাদে তারা শরীর ভেজাতে বৃষ্টির অপেক্ষার প্রহর গুনে প্রতিবাদ জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার (৪ আগস্ট) তিনটার দিকে হাতে বালতি নিয়ে এ অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলছেন, বঙ্গবন্ধু হলের উত্তর পাশে শেরে বাংলা হল সংলগ্ন পুকুর সংস্কারের দাবি ওঠান শিক্ষার্থীরা অনেক আগে থেকেই।বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কয়েকবার পুকুরটির সংস্কারের কথা বলা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।গত কয়েকদিন আগে শেরে বাংলা হলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পুকুর সংস্কারের বাস্তবায়নের কথা বলে গেছেন।এর আগেও ট্রেজারার পুকুর সংস্কারের কথা বলেছেন।কিন্তু বাস্তবায়নের ছিটেফোঁটা তা আজও কেউ দেখেননি। একযুগ পরে এসেও কেউ কথা রাখেনি।

২০২০-২১ অর্থবছরের ১০ মার্চে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পুকুরটি সংস্কার চেয়ে চিঠি পাঠান ওই সময়ের বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রাহাত হুসাইন ফয়সাল।পরে ২০২৩ সালের ৫ জুন ও ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পুকুরটি সংস্কার চেয়ে আবেদন পাঠান বর্তমান বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আরিফ হোসেন। কিন্তু আজও কোনো পদক্ষেপ নেয়া হয়নি পুকুর সংস্কারের বিষয় নিয়ে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, পানির অভাবে গসল করা যায়নি।অনেকে নামাজও পড়তে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পানির সমস্যা দূরীকরণের জন্য পুকুর সংস্কারের কথা বলেছিলেন।যা আজও বাস্তবায়ন হয়নি।তাহলে আর কবে হবে বাস্তবায়ন? আমরা ১৫ দিনের মধ্যে পুকুরটির সংস্কার চাই।

আবাসিক শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম বলেন, যদি বিদ্যুৎ সাশ্রয়ের কথাও আমরা বলি, তাহলে পুকুর সংস্কার এখন সময়ের দাবি।

এ নিয়ে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়।তারা জানান,পানি মানুষের খুব গুরুত্বপূর্ণ।যা প্রতিনিয়ত একটি মানুষের প্রয়োজন।পানির প্রয়োজন মেটাতে মাঝে মাঝে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়।তবুও কোথাও পানি পাওয়া যায়না।তাই,পুকুরটি সংস্কার করা জরুরি।

এ সমস্যার সমাধান নিয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আরিফ হোসেন জানান, কয়েকদিন আগে পানি উত্তোলনকারী যন্ত্র(মটার) লাগিয়েছি।ইলেকট্রিক জিনিস নষ্ট হলে তো করার কিছু থাকেনা।তারপরেও হলের পানির সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি।এর আগে উপাচার্য বরাবর পুকুরটি সংস্কার করে দুই পাশে দুটি পাকা ঘাট স্থাপন করার আবেদনও জানিয়েছিলেন তিনি।

বঙ্গবন্ধু হল ও শেরে বাংলা হলে প্রায় এক হাজার ১০০ জন আবাসিক ছাত্র অবস্থান করে।হলে গোসল করা, জামা-কাপড় ধোয়া, বাথরুম করা, খাবার পানি সংগ্রহ করার জন্য ০২ টি সাবমার্সিবল পাম্প রয়েছে। সাবমার্সিবল পাম্প দিয়ে পানির সংকট পূরণ করা সম্ভব হয়না এবং কিছুদিন পরপর সাবমার্সিবল পাম্পে সমস্যা দেখা দেয়। পানির সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু হলের উত্তর পাশে শেরে বাংলা হল সংলগ্ন পুকুরটি সংস্কার করার কথা বলেন শিক্ষার্থীরা।তাতে একদিকে পানির সমস্যার সমাধান হবে এবং ক্যাম্পাস সৌন্দর্য বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।