amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের বাসগুলো কারা উপহার হিসেবে পাচ্ছে

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ২, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

একমাসের মহাযজ্ঞ শেষে লিওনেল মেসির শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপের। বিশ্বকাপের সমর্থক ও সংশ্লিষ্টদের যাতায়াতের জন্য দীর্ঘ এক মাস ধরে বিপুলসংখ্যাক বাস ব্যবহৃত হয়েছে। এসব বাস এখন লেবাননকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছে ২২তম বিশ্বকাপের স্বাগতিকরা।

লেবাননের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ

বিশ্বকাপ উপলক্ষে কাতারে অবকাঠামো উন্নয়নের জন্য বিশাল উদ্যোগ নেয়া হয়েছিল। উন্নত করা হয়েছিল দেশটির পরিবহন ব্যবস্থাও। যাতায়াতের জন্য তিন হাজারের বেশি বাস কিনেছিল তারা। বিশ্বকাপ শেষে এসব উন্নয়নশীল দেশগুলোকে উপহার হিসেবে দিয়ে দেবে মর্মে কথা দিয়েছিল কাতার। তারই ধারাবাহিকতায় লেবাননকে বাস উপহার দেয়ার কথা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।