amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর খিলগাঁওয়ে ২৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

মো. রাসেল সরকার
জানুয়ারি ৬, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর খিলগাঁও থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো মোঃ শিপন মিয়া ও মোঃ লাল মিয়া ওরফে লালন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, বুধবার (৪ জানুয়ারি দুপুর ১:৪০টায় খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।