amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী খিলগাঁও ভবনের দেওয়াল ভাঙার সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মো. রাসেল সরকার
জানুয়ারি ১২, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে পাঁচতলা ভবনের দোতলায় দেওয়াল ভাঙার সময় চাপা পড়ে আব্দুল কুদ্দুস (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির সহকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার দেওয়াল ভাঙার কাজ করছিলাম। এ সময় দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন আব্দুল কুদ্দুস। পরে তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।