amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী যাত্রাবাড়ী থেকে ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

মো. রাসেল সরকার
জানুয়ারি ১৩, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- কাইরুল ইসলাম ওরফে খায়রুল। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩) দুপুর ২:০০ টায় যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, কতিপয় মাদক কারবারি পিকআপ করে মাদক নিয়ে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকা দিয়ে ঢাকায় আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপসহ কাইরুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।