amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর সবুজবাগে নিজ বাসার আড়ায় ঝুলছিল নুরজাহানের স্বামী!

মো. রাসেল সরকার
জানুয়ারি ১২, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সবুজবাগে একটি বাসায় রাহেল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

বুধবার দিবাগত রাত ১টার দিকে সবুজবাগের দাসপাড়া হরেকৃষ্ণ মণ্ডলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল উল্লেখ করেন, টিনশেড বাড়িটিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন রাহেল ইসলাম। তিনি পেশায় রিকশাচালক। ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় বুধবার দিবাগত রাত ১টার দিকে টিনশেড ঘরের আড়ায় রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। দেখতে পেয়ে তার স্ত্রীসহ স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রোকনতাজ গ্রামে। বাবার নাম নজরুল ইসলাম।

গ্রামের প্রতিবেশী ফায়জুল ইসলাম জানান, তারা সবুজবাগে পাশাপাশি এলাকাতে থাকেন। স্ত্রী নুরজাহান ও একমাত্র মেয়ে নুসরাতকে নিয়ে দাসপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন রাহেল। তিনি ১৫-২০ হাজার টাকা ঋনগ্রস্ত ছিলেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে নুরজাহানের ঘুম ভাঙলে দেখেন, রুমের ভেতরেই আড়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তখন তার চিৎকার শুনে বাড়িওয়ালসহ লোকজন জড়ো হয়ে তাকে মৃগদা হাসপাতপলে নিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।