amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে শ্রীলতাহানির শিকার দশম শ্রেণীর ছাত্রী

নিজস্ব প্রতিবেদেক:
জানুয়ারি ৭, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের, লৌহজং উপজেলার, গাওদিয়া ইউনিয়নের, পালগাঁও গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মামুন মোড়ল (৪৫) এর মেয়ে লৌহজং পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আরফান মোড়ল (১৫), তাহারিমুদ্দীন (২০) বখাটের দাঁড়া শ্রীলতাহানি শিকার হয়েছে।

বখাটে তাহারিমুদ্দীন (২০), লৌহজং গাওদিয়া ইউনিয়নের পালগাও গ্রামের অধিবাসী, সাবেক ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ নাছির মতবর এর মেজো ছেলে।

ভুক্তভোগী এবং তার পরিবার সূত্রে জানা যায়, ০৬/০১/২০২৩ শুক্রবার অনুমানিক দুপুর ১২ঃ৩০ মিনিটে, আরফান মোড়ল (১৫) ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে নিজ বাড়ী হইতে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে তাহারিমুদ্দিন (২০) এবং প্রান্ত রাব্বি, মিলন, নুসরাত, নিশি সহ কয়েকজনকে নিয়ে রাস্তায় অটোরিক্সার গতিরোধ করে আরফান মোড়লকে অটোরিক্সা থেকে নামিয়ে, শ্রীলতাহানি,মারধর ও অপহরণের চেষ্টা করে, এতে আরফান মোড়ল খুব বাজে ভাবে আহত হন, ভুক্তভোগীনির আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে তাহারিমুদ্দিন দলবল নিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে।

আরফান মোড়ল (১৫) জানান বিগত ১ বছর আগে আমার সাথে ছয় মাস সম্পর্ক ছিল তাহারিমুদ্দীন (২০) এর, আমি জানতে পারি আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, তাই আমি আস্তে আস্তে তার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করলে, সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার পথ আগলে হুমকি-ধমকি সহ ভয়-ভীতি দেখায়, এমনকি আমার ছবি নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা চালায় এই বিষয়টি আমার পরিবারের অনেকেই জানেন।

এ ব্যাপারে লৌহজং থানার সাথে যোগাযোগ করলে লৌহজং থানা জানান লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরে আমাদের কাছে আসলে আমরা বাদী এবং ভুক্তভোগীনির কথা শুনে অভিযোগ গ্রহণ করি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।