amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিআরবে বানরের বসবাস ,নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পরিকল্পনা

আব্দুল্লাহ আল মামুন
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সৌদিআরবে ৫শত স্থানজুড়ে ৪০ হাজার বানরের বিস্তীর্ণ বসবাসের চিত্র একটি সরকারি গণনায় উঠে এসেছে ।

বেবুনস (বানর) ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ডলাইফ ডেভেলপমেন্টের প্রধান ডঃ মুহাম্মদ কুরবান জানিয়েছে যে সৌদিআরব জুড়ে ৪০ হাজার বানর তারা পর্যবেক্ষণ করেছেন।

গণমাধ্যমের একটি সাক্ষাতকারের সময় তিনি বলেন বানর গুলোকে আবাসিক এলাকা থেকে দূরে রাখার জন্য শক্তিশালী উপায়সহ এদের মোকাবেলা করা হবে যা চলতি বছরে স্পষ্টভাবে এই কার্যক্রম শুরু করা হবে।

কার্যক্রমের মধ্যে থাকবে বানরগুলোসহ তাদের বাসস্থান জীবাণুমুক্ত করা, বংশবৃদ্ধি রোধ করা, বানরগুলোর জন্য একটি নিদিষ্ট বাসস্থান বাগান স্থাপন করা।

দর্শনার্থীদের অনেকেই বানরদের খাওয়ানোর জন্য যেখানে সেখানে বিভিন্ন খাবার ফেলে যাচ্ছে যা পরিবেশ দুষিত করছে, এসব জায়গায় বর্জ্য না ফেলা হয় তা নিশ্চিত করার জন্য কেন্দ্র কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।