amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে যাওয়ার তিন মাসের মধ্যে শেষ হয়ে গেল প্রবাসীর স্বপ্ন

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক :
জানুয়ারি ১২, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুলাল মিয়া (৪০)নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গাড়িতে থাকা আরও চারজন প্রাবাসী।

নিহত দুলাল মিয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের পশ্চিম পাড়া নিবাসী ।

জানা যায়, গত বুধবার (১১ জানুয়ারি) সময় সকালে নিজ বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে গাড়িতে যাওয়ার পথে উক্ত দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, ভিতরচর মজুমদার বাড়ির শামীম মজুমদার,একই গ্রামের পূর্বপাড়ার কামাল হোসেন।পাশের গ্রাম পাইকোটা ও ভাইজকরার দুই জন প্রবাসীও এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।তবে ওই দুইজনের নাম জানা যায়নি।আহতদের কারো হাত, কারো পা ভেঙ্গে গেছে।

আহত সকলকে রিয়াদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা সেবা দিতে ভর্তি করানো হয়েছে ।

তথ্য সূত্রে জানা যায়, গত তিন মাস পূর্বে শামীম,কামালসহ সৌদি আরবে পাড়ি জমান দুলাল মিয়া।সৌদিআরবে এসে এখন পর্যন্ত স্থায়ীভাবে কোন কাজের ব্যবস্থা করতে পারেননি দুলাল মিয়া।ভাগ্যের নির্মম পরিহাস এরমধ্যেই সড়ক দুর্ঘটনায় তাকে জীবন দিতে হল।

এদিকে দুলাল মিয়ার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, নিহত এবং আহত প্রবাসীদের স্বজনরা করছেন শোকের মাতম।

অপরদিকে নিহত দুলাল মিয়ার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।