amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আবরে পাচারকালে ৩০ লক্ষ পিস ইয়াবা আটক,গ্রেফতার ২

আব্দুল্লাহ আল মামুন
জানুয়ারি ২৭, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সৌদির শুল্ক কর্মকর্তারা দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দরের মাধ্যমে আসা কাঠের প্যানেলের একটি চালানে লুকিয়ে থাকা অবস্থায় প্রায় ৩০ লক্ষ ক্যাপ্টাগন (ইয়াবা)ট্যাবলেট পাচারকালে আটক করেছে।

গতকাল জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি(জেডএটিসিএ)জানিয়েছে,বিদেশ থেকে আসা একটি চালানে এই ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া গেছে।

জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি(জেডএটিসিএ) নিশ্চিত করেছে যে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরসাথে সমন্বয় করে পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে পরিচালনা করে চালান গ্রহণকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি বলেছে যে তারা সৌদি আরবের আমদানি ও রপ্তানির উপর শুল্ক নিয়ন্ত্রণ কঠোর করেছে এবং প্রত্যেককে নিরাপত্তা রিপোর্ট সেন্টার নাম্বার (১৯১০) অথবা ই-মেইলের 1910@zatca.gov.sa এর মাধ্যমে চোরাচালান সংক্রান্ত যেকোনো তথ্য পাঠাতে আহ্বান জানিয়েছে।

কাস্টমস অথরিটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে নিরাপত্তা মূলক তথ্য এবং অভিযোগ গ্রহণ করেন এবং যারা সঠিক তথ্য দেন তাদেরকে আর্থিক ভাবে পুরস্কার প্রদান করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।