হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ধুলিয়াবরা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তি কে অর্থদন্ড প্রদান করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন।
অবৈধ ভাবে ইজারা বহির্ভুত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে শফিক মিয়া(২৬) এক ব্যক্তিকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় ৪ হাজার ঘনফুট বালু জব্দ এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

