amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হ্যারিপটারের সাজে বশেমুরমেবি এর শিক্ষার্থীরা

পান্থ মজুমদার, বশেমুরমেবি প্রতিনিধি:
আগস্ট ১২, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গত ১০আগস্ট (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে সমুদ্রবিজ্ঞান বিভাগ, আইন বিভাগ, নেভাল আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শেষ ক্লাস অনুষ্ঠিত হয়।

এইদিন, আইন বিভাগের শিক্ষার্থীরা শেষ ক্লাসকে স্মরণীয় করে রাখার জন্য হ্যারিপটার সাজেন।

এই বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম রাজিব বলেন, আইন বিভাগ উনাদের কাছে এক আবেগের নাম। গত ৪ বছরের নানা ভালো-খারাপ মূহুর্তের সাক্ষী এই আইন বিভাগ। বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা, শিক্ষকদের লেকচার, প্রানবন্ত সহায়তা এর মতো হাজারো ঘটনার সাক্ষী এই আইন বিভাগ।

দিনে আরও বলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নীল বাস আমাদের এক অন্যরকম ভালোবাসার নাম। হল থেকে মেঘনা কিংবা পদ্মা ভবন, বিভিন্ন শিক্ষাসফর, নানা আনন্দ আয়োজনের সাক্ষী এই নীল বাস। আমাদের হলে বসে আড্ডা দেওয়া, সিনিয়র জুনিয়র একটি পরিবারের মতো হলে থাকা এইসব কিছুই আমি মিস করবো। আজ থেকে কয়েকবছর পর যখন আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গল্প করবো তখন আমি এই কথা গুলোই বলবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।