amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

নোবিপ্রবি প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সভাপতি শাহরিয়ার নাসের একাদশ বনাম সাধারণ সম্পাদক তামিম ইবনে মাহবুব একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৪-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে সভাপতি একাদশ। খেলায় হ্যাট্রিক গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইয়াসিন আল রিয়াদ।

প্রীতি ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, ড. রফিকুল ইসলাম, ড. তৌহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল হোসাইন সুমন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা একেএম মাহমুদুল হাসান রানা ও মাহবুবুল আলম নাঈম। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. রুহুল আমিন এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মশিউর রহমান মাহী।

অন্যান্যের মধ্যে প্রীতি এই ম্যাচে অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খেলায় জার্সি স্পন্সর হিসেবে ছিল টিএ গ্রুপ ইউএসএ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।