amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অদম্য মমিন পেল তানভীর-আদনান স্কলারশিপ

নোবিপ্রবি প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী উত্তরবঙ্গের অদম্য মেধাবী মমিনুল ইসলাম মমিনকে মেধাবৃত্তি দিয়েছে তানভীর-আদনান ফাউন্ডেশন।

বৃহস্পতিবার(২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মমিনের হাতে এই বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ড. আনিসুজ্জামান রিমন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল হোসাইন সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসের, বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম ইবনে মাহবুবসহ অন্যরা।

বৃত্তি পেয়ে তানভীর-আদনান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেধাবী মমিনুল। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর মুরাদ বলেন, নোবিপ্রবির মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সবসময়।

উল্লেখ্য, তানভীর ও আদনান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী তরুণ উদ্যোক্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।