আগামী এক বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিব হাসান।আগামি একবছরের জন্য (২০২৩-২৪) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি অমিত সাহা অর্জুন ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
উক্ত কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষার্থী। তারা হলেন মেহেদী হাসান শুভ, হাদিউজ্জামান সুজন, ব্রজ গোপাল দাস, মোঃ মামুন হোসেন, আসিফ আহমেদ আকাশ,ফারিয়া তাসনিম জেসিকা,অরুপ কুমার সাহা, তানিম বাইজি ও উম্মে হাফসা উর্মি।
নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন প্রতিটি শিক্ষার্থীর নিজ এলাকা নিয়ে কাজ করতে ভালোবাসে।সে জায়গা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী সহ যশোর থেকে আগত বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুখেদুঃখে পাশে থাকতে চাই।শিক্ষার্থীদের যেকোন সহযোগিতায় আমরা পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।ছাত্রকল্যাণ নামটি রক্ষার সকল কার্যক্রমে অংশগ্রহণ করবো।বড় ভাইদের পরামর্শে এগিয়ে নিবো সংগঠনটির এটাই প্রত্যাশা।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক নওরিন নুর তিষা, বাসুদেব কর্মকার, সাকিব , তন্ময় দেবনাথ , জুবায়ের ,রবিউল ইসলাম ,অর্নব বিশ্বাস, মুত্তাকী ও নাজমুল । সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, সাজিদ, তাসিন হাসান ও মুজাম্মেল হক শিমুল । সহ সাংগঠনিক সম্পাদক শিপন সরকার ,অয়ন সাহা ,প্রনয় কুন্ডু ,হাবিবুর রহমান বাপ্পি ও সাজ্জাদ হোসেন । কোষাধ্যক্ষ খায়রুজ্জামান সুজন। প্রচার সম্পাদক ইয়াসমিন ইরা। উপ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম , আল-আমিন ও মাসুদ রানা । দপ্তর সম্পাদক আশিকুর রহমান। আইন বিষয়ক সম্পাদক দিপু। সহ আইন সম্পাদক,মোফাজ্জল হোসেন, মো নাজমুল হোসেন, সাজেদুর সাকিব , সুজন হোসেন, মো সজীব হোসেন ও মো অহিদুল ইসলাম । ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন । উপক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান। ছাত্রী বিষয়ক সম্পাদক পারুল খাতুন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বনশ্রী বিশ্বাস। সহ সংস্কৃতিক সম্পাদক মো: নুর ইসলাম, আবু উবাইদা, মো তারিকুল ইসলাম। শিক্ষা বিষয়ক সম্পাদক রাতুল হোসেন। আপ্যায়ন বিষয়ক সম্পাদক কৃষ্ণ বিশ্বাস।পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবিদ হাসান রিফাত তথ্য সম্পাদক রাশেদ। সদস্য গৌরঙ্গ পাল, দেবনাথ ও তামিম রহমান আশিক।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আসিব হাসান বলেন যশোর জেলা ছাত্রকল্যান সমিতি প্রতিষ্ঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে আমরা নবগঠিত কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
মোশাহিদ আনছারী, ববি
01936026002

