আচরণের কাঙ্ক্ষিত ও অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনের জন্য প্রয়োজন নিত্য নতুন বিষয় সম্পর্কে জানা, ধারণ করা। ধারণ করার এই বিষয়টা বিতর্ক অনেকটাই সহজতর করে দেয়। বিতর্ক আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করায়, উপলব্ধি, নিরীক্ষণ এবং বিচক্ষণতার সাথে চিন্তাশক্তির উৎকর্ষতা বাড়ায়। ভলতেয়ার বলেছিলেন, ‘তোমার মতের সঙ্গে আমি একমত না–ও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি।’
বিতর্কের চিত্তাকর্ষণে অনুপ্রাণিত হয়ে ঢাবির প্রযুক্তি ইউনিট অধিভুক্ত ইন্সটিটিউট – ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)- এ প্রথমবারের মতো “নিটার ইন্টার ভার্সিটি ২০২৩” প্রোগ্রামের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এই নিটার আইভি প্রোগ্রামে দেশের নামকরা সব ডিবেটিং ক্লাব যুক্ত ছিলো। দেশের ২৪ টি ভার্সিটির ২৮টি টিম পরপর চারটা রাউন্ডে বিতর্ক করে এবং ৮টি টিম কোয়ার্টার ফাইনাল ব্রেক করে। এমআইএসটিডিএস ০১, বিইউপি ০১, সিইউডিএস বি, এনএসইউ এনএসি, ডিসিইউ, ডিইউডিএস, জেইউডিএস সংশপ্তক, মিরর ৭১ – এই ৮টি টিম কোয়ার্টার ফাইনাল ব্রেক করে এবং সবশেষে সেমিফাইনালিস্ট টিমগুলো হলো- বিইউপি ০১, এনএসইউ এনএসি,ডিইউডিএস এবং জেইউডিএস সংশপ্তক।
তবে নিটার আইভি ২০২৩ এর ফাইনাল রাউন্ড এবং সেরেমোনিয়াল ২৯ জুলাই অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
উক্ত প্রোগ্রামে ফুড পার্টনার হিসেবে ছিলো “DEKKO FOODS LIMITED”, অফিশিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে ছিলো “Export Import Bank of Bangladesh-EXIM ” ব্যাংক।, অফিশিয়াল লজিস্টিক পার্টনার হিসেবে ছিলো “Dutch Bangla Bank Ltd.”, অফিশিয়াল প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিলো “The Business Standard”। তাদের সার্বিক সহযোগিতা এবং এডজ্যুক্যাটরি প্যানেল, ইক্যুইটি প্যানেল, ইনডিপেনডেন্ট এডজ্যুডিকেটরস, টাইম কিপার, রুম ম্যানেজার, একমোডেশন ভলেন্টিয়ার, ট্যাবিউলেশন টিম, ইভেন্ট ডিরেক্টরস, ফটোগ্রাফার ও সর্বোপরি নিটার কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় সাবলীলভাবে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

