amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে প্রতি সোমবার ক্লাস চলবে অনলাইনে

ইবি প্রতিনিধি:
জুলাই ৩১, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারী নির্দেশনা অনুযায়ী উন্নয়ন প্রকল্প, রেভিনিউ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়ে প্রতি সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাসসমূহ অনলাইনে অনুষ্ঠিত হবে।

রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার উন্নয়ন প্রকল্পের ব্যয়ে, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানী ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাহার করা আবশ্যকতা করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সবাই সহমত পোষণ করেছেন। পরবর্তী সোমবার বিশ্ববিদ্যালয় স্ব স্ব অনুষদের ডিন ও বিভাগের সভাপতিদের সিদ্ধান্ত অনুযায়ী পরের সপ্তাহ থেকে এটা কার্যকর হতে পারে। সোমবার সকল পরীক্ষা স্থগিত থাকবে তবে অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে আগামীকালকের (সোমবার) পূর্ব ঘোষিত পরীক্ষা বাতিল হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।