amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভারমুক্ত হলেন কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদেক:
আগস্ট ১, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগ  কবি নজরুল সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগরকে কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগরকে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
জানা যায়, বেলায়েত হোসেন সাগর কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী এবং কবি নজরুল কলেজ ছাত্রলীগের প্রয়াত সভাপতি ওয়াসিম রানার একান্ত অনুসারী ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর।
উল্লেখ্য, গত ২ জুন কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম তাহসান রানা আত্মহত্যা করেন। এতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদটি শূন্য হয় এবং ১৪ জুন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বেলায়েত হোসেন সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।